প্রবীণ হিতৈষী সংঘের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরিব, অসহায় ও দুস্থ প্রবীণ ব্যক্তিদের বিভিন্নভাবে সহযোগিতা দেওয়ার লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ‘প্রবীণ হিতৈষী সংঘ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সাপ্তাহিক পত্রিকা দিবাকণ্ঠ-এর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে রুহুল আমিন খানকে সভাপতি ও মনির হোসেন পাটোয়ারিকে সাধারণ সম্পাদক করে ওই সংগঠনের ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু ও সঞ্চালনা করেন স্থানীয় বেসরকারি সংগঠন ‘রংধনু সমাজ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র দাস।