প্রবীণদের অধিকার রক্ষা করতে হবে নবীনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণদের স্বাস্থ্য ও সব ধরনের অধিকার রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে বয়স্বী কল্যাণ সমিতি। ‘প্রবীণদের স্বাস্থ্য’ শীর্ষক এক সভায় এ আহ্বান জানানো হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল শনিবার আয়োজিত ওই অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় খেলাঘরের চেয়ারম্যান মাহফুজা খানম বলেন, ‘একান্নবর্তী পরিবারগুলো ভেঙে যাওয়ার কারণে প্রবীণেরা আজ পরিবারে অবহেলিত। কিন্তু এটি মোটেও কাম্য নয়। নবীনদের সব সময় প্রবীণদের পাশে থাকতে হবে। সব সময় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। পরিবারের সবাইকে এই শিক্ষা দিতে হবে।শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, প্রবীণদের ভালো থাকতে দিতে হবে। তাদের সব ধরনের অধিকার রক্ষা করতে হবে।সমিতির সাধারণ সম্পাদক শামীম ফারুক বলেন, প্রবীণদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে আলাদা কোনো ওয়ার্ড নেই। অন্তত সরকারি হাসপাতালগুলোতে যেন সেটি করা হয়।প্রবীণ হিতৈষীর মহাসচিব আতিকুর রহমান জানান, ২০৩০ সালে দেশে প্রবীণদের সংখ্যা হবে তিন কোটি। এই মানুষদের প্রতি কোনো ধরনের অবহেলা করা চলবে না।সভায় সভাপতিত্ব করেন বয়স্বী কল্যাণ সমিতির সভাপতি এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. মিলনের মা সেলিনা বেগম। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।