প্রবীণদের জন্য সেরা সুইজারল্যান্ড বাংলাদেশ ৬৭তম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবীণ মানুষের বসবাসের জন্য বিশ্বের সেরা দেশ সুইজারল্যান্ড। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৬৭তম। ‘গ্লোবাল এজ ওয়াচ ইনডেক্স ২০১৫’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান হেলপ এজ ইন্টারন্যাশনাল এই প্রতিবেদন তৈরি করেছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটায় প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। গত বছরের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ৫৯তম। এবার আট ধাপ নেমে বাংলাদেশের অবস্থান ৬৭তম। প্রবীণদের আয়, নিরাপত্তা, সক্ষমতা, পরিবেশ—এই চারটি বিষয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।