প্রবীণদের নিপীড়ন বিষয়ে সচেতনতার আহ্বান
বুঝে বা না বুঝে কিংবা সচেতনতার অভাবে বর্তমানে প্রবীণেরা নানাভাবে হেয়, নিপীড়নের শিকার এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে আইনের সঠিক ব্যবহার ও সমাজে প্রচার বৃদ্ধির লক্ষ্যে আজ মঙ্গলবার এক ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করে সামাজিক সংগঠন দীপ্ত ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
‘ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপ্ত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
ভার্চ্যুয়াল এ আলোচনা সভায় প্রবীণদের নানাভাবে নির্যাতনের কারণ, প্রতিকার, সচেতনতা ও রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাসচিব কর্নেল (অব.) মো. ফরিদ উদ্দিন। মূল বক্তব্য উপস্থাপন করেন এজিং সাপোর্ট ফোরামের সভাপতি হাসান আলী।
এ ছাড়া আলোচনায় অংশ নেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. রিফায়েত উল্লাহ, সাবেক সচিব নাসির উদ্দিন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।