প্রবীণদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহরে প্রবীণ মেলা উপলক্ষে গতকাল শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো
নোয়াখালী শহরে প্রবীণ মেলা উপলক্ষে গতকাল শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো

নোয়াখালীর মাইজদীতে গতকাল শনিবার প্রবীণদের নিয়ে ব্যতিক্রমী এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে প্রবীণদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দিনব্যাপী আয়োজিত এ মিলনমেলায় দুই শতাধিক প্রবীণ ব্যক্তি অংশ নেন।
নোয়াখালী শহরের প্রবীণ ব্যবসায়ী কামাল উদ্দিন আহমেদ ওরফে বাংলা কামাল তাঁর দত্তেরহাটের বাগানবাড়িতে জেলার বিভিন্ন এলাকার প্রবীণদের নিয়ে এ মিলনমেলার আয়োজন করেন। প্রবীণ মেলা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেলার আয়োজক কামাল উদ্দিন আহমেদ।
সভায় স্মৃতিচারণ করেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ হানিফ, বর্তমান সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, হাতিয়ার সাবেক সাংসদ ফজলুল আজিম, নোয়াখালী সদরের সাবেক সাংসদ ফজলে এলাহী, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্যাহ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের।