প্রবীণদের সময় দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গড় আয়ু বৃদ্ধি পাওয়ায় সমাজে প্রবীণদের সংখ্যা বাড়ছে। তাই পরিবারের প্রবীণ সদস্যদের সময় দিয়ে যত্ন নিতে হবে। পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে প্রবীণ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে তাঁদের প্রতিদিন কিছু সময় দেওয়ার আহ্বান জানিয়েছে সেন্টার অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ফাউন্ডেশন (সিএসইআরএফ)।
ধানমন্ডিতে নজরুল ইনস্টিটিউটের মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে প্রবীণদের মর্যাদা ও প্রতিষ্ঠার লক্ষ্যে ‘গুরুজন আসর’ শীর্ষক এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, সমাজে একটা ভাঙন ধরেছে। তাই মানুষ ব্যক্তি উন্নয়নে মন দিয়ে পরিবারকে ভুলে যাচ্ছে। তিনি পরিবারের বয়োজ্যেষ্ঠদের বৃদ্ধাশ্রমে না পাঠানোর আহ্বান জানান। সভায় মনোরোগ বিশেষজ্ঞ সৈয়দ জাবের মাহমুদ প্রবীণদের বিভিন্ন মানসিক রোগের সমস্যা ও এর উত্তরণে করণীয় সম্পর্কে পরামর্শ দেন। সভায় সিএসইআরএফের সভাপতি প্রফুল্ল চন্দ্র সরকার, নির্বাহী পরিচালক সাবিনা সিদ্দিক বক্তব্য দেন।