প্রবীণেরা এখন জাতীয় উন্নয়ন এজেন্ডার অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আজ শনিবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলি, বাংলাদেশ আয়োজিত সেমিনারে বক্তব্য দেন হোসেন জিল্লুর রহমান। তাঁর ডানে  তাসমিমা হোসেন, ড. কে এম রশীদ ও বাঁয়ে রয়েছেন আবুল হাসিব খান। ছবি: সাহাদাত পারভেজ

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা বলেছেন, দেশে প্রবীণের সংখ্যা দেড় কোটি। এই বিরাট জনগোষ্ঠীর বিষয়গুলো জাতীয় উন্নয়ন এজেন্ডা হিসেবে এগিয়ে নেওয়ার সময় এসেছে। প্রতিটি ঘরকে প্রবীণদের নিরাপদ নিবাস হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে।
আজ শনিবার রাজধানীর গণস্বাস্থ্যকেন্দ্র মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে প্রবীণদের সংগঠন ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলি, বাংলাদেশ। আয়োজনে সহায়তা করে বেসরকারি প্রতিষ্ঠান অরবিস ইন্টারন্যাশনাল, গণস্বাস্থ্যকেন্দ্র ও রিসোর্স এন্টিগ্রেশন সেন্টার (রিক)। অনুষ্ঠানে প্রবীণদের নিয়ে কাজ করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, অর্থনীতিবিদ, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অংশ নেন। আন্তর্জাতিক প্রবীণ দিবসের এ বছরের প্রতিপাদ্য, ‘বয়স বৈষম্য নিরসন করুন’।