প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক সংবাদ ও জনকণ্ঠ-এর সাবেক আর্টিস্ট এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য প্রবীর দাশ গুপ্ত (৫৭) গত সোমবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা গেছেন। তিনি স্ত্রী, ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। বাসস।