প্রবীর সিকদারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় অভিযুক্ত সাংবাদিক প্রবীর সিকদারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিদুল ইসলাম গতকাল মঙ্গলবার সকালে এ আদেশ দেন। এ সময় প্রবীর সিকদার আদালতে উপস্থিত ছিলেন।
গতকাল ছিল এই মামলায় হাজিরা দেওয়ার নির্ধারিত দিন। আদালতে প্রবীর সিকদারের শারীরিক সমস্যার কথা উল্লেখ করে তাঁকে এই মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন জানান তাঁর আইনজীবী মোস্তফা জামান। আদালত এই আবেদন মঞ্জুর করেন।