প্রবেশপত্র না দেওয়ায় রংপুরে শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে ও অধ্যক্ষ ইসাহাক আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কলেজের দুই শিক্ষার্থীকে উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) প্রবেশপত্র না দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফরম পূরণ করেও যে দুই শিক্ষার্থী প্রবেশপত্র পায়নি তারা হলো জারিন তাছরিন ও সালমান খান। জারিন তাছরিন ও সালমানের অভিযোগ সূত্রে জানা গেছে, তারা যথাসময়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ করলেও প্রবেশপত্রের জন্য হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক অলিউল করিম তাদের কাছে উেকাচ দাবি করেন। উেকাচ দিতে রাজি না হওয়ায় তাদের প্রবেশপত্র আটকে রাখা হয়। এ কারণে তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ব্যাপারে তারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে।অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসক বি এম এনামুল হকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বিষয়টির তদন্ত করেছেন। তদন্তের প্রাথমিক পর্যায়ে শিক্ষক অলিউল করিম প্রামাণিককে সাময়িক বরখাস্ত ও কলেজের অধ্যক্ষ ইসাহাক আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। শিক্ষক অলিউল করিম বলেন, ‘আমি ওই শিক্ষার্থীদের কাছে কোনো উেকাচ দাবি করিনি।’ অধ্যক্ষ ইসাহাক আলী বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমি কোনো কথা বলতে পারব না।’ অতিরিক্ত জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস জানান, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।