প্রবেশপত্র না পাওয়ায় বিদ্যালয়ের অফিস কক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর উচ্চবিদ্যালয়ের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে এক এসএসসি পরীক্ষার্থীর পরিবার ও স্থানীয় লোকজন। প্রধান শিক্ষকের অবহেলায় ওই শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ার অভিযোগে গত মঙ্গলবার তালা ঝোলায় তারা।বিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানটির এবারের এসএসসি পরীক্ষার্থী শেফালি খাতুন পরীক্ষায় অংশ নিতে পারেনি। ওই শিক্ষার্থী ও তার পরিবার অভিযোগ করেছে, কিছু ভুল করায় নবম শ্রেণীতে তার নিবন্ধন সম্পন্ন হয়নি। পরবর্তী সময়ে শিক্ষা বোর্ডে গিয়ে শেফালি নিবন্ধন করে। গত রোববার ওই পরীক্ষার্থী প্রধান শিক্ষকের কাছে প্রবেশপত্র চাইলে তিনি পাঁচ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় প্রধান শিক্ষক তাকে প্রবেশপত্র দেননি। ফলে মঙ্গলবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় শেফালি অংশ নিতে পারেনি।ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থী শেফালির ভাই নাজির হোসেন বলেন, ‘প্রধান শিক্ষক আমাদের কাছ থেকে দাবি অনুযায়ী টাকা না পেয়ে বোর্ড থেকে প্রবেশপত্রই আনেননি। তাঁর বিচার না হওয়া পর্যন্ত আমরা তালা খুলব না।’তবে প্রধান শিক্ষক মোহম্মদ ইউসুফ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই ছাত্রীর নিবন্ধনে জটিলতা ছিল। তার জন্য আমরা সত্যিই দুঃখিত। কিন্তু এ ক্ষেত্রে আমার ব্যক্তিগত কোনো ত্রুটি নেই। কিছু সুযোগসন্ধানী মানুষ আমার বিরুদ্ধে এসব করছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’