প্রবেশপত্র বিতরণে টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রগুনার তালতলী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র ফি বাবদ ৫০০ টাকা করে আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
এই কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৭১০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। বরিশাল শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ কলেজ পরিদর্শক লিয়াকত হোসেন গতকাল মঙ্গলবার বলেন, প্রবেশপত্র বাবদ ফি আদায় করা সম্পূর্ণ অবৈধ। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ৩ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এ জন্য তালতলী ডিগ্রি কলেজের পরীক্ষার্থীরা প্রবেশপত্র আনতে গেলে তাদের কাছে ৫০০ টাকা করে দাবি করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অধ্যক্ষ হারুন অর রশিদ খান বলেন, ‘প্রবেশপত্র বিতরণে কোনো অর্থ আদায় করা হচ্ছে বলে আমার জানা নেই। তবে যাদের কাছে কলেজ বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফি পাওনা আছে, তাদের কাছ থেকে এবং আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য কিছু অর্থ নেওয়া হচ্ছে।’