প্রবেশপত্র সংগ্রহ করতে টাকা দিতে হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে কলেজ কর্তৃপক্ষকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।পরীক্ষার্থীরা জানায়, অধ্যক্ষ তাদের কাছ থেকে প্রবেশপত্রের জন্য ১০০ টাকা করে নিচ্ছেন।অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, ‘ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে কম টাকা নেওয়া হয়েছে। খরচ বেড়ে যাওয়ায় এখন ১০০ টাকা করে নেওয়া হচ্ছে।’কলেজ সূত্রে জানা গেছে, এ বছর সাফা ডিগ্রি কলেজ থেকে ২৮৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আগামী ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। ২৭ মার্চ থেকে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ শুরু করেছে।পরীক্ষার্থী মনির হোসেন জানায়, তার বাবা ধান মাড়াইয়ের যন্ত্রটি বিক্রি করে ফরম পূরণের টাকা দিয়েছেন। কলেজ কর্তৃপক্ষের চাহিদা পূরণ করা তাঁর মতো দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়।বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বলেন, ‘প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার কোনো বিধান নেই। তবে পরীক্ষার কেন্দ্র খরচ হিসেবে ব্যবহারিক আছে এমন শিক্ষার্থীদের ২৫০ টাকা এবং অন্যদের কাছ থেকে ২২০ টাকা করে নেওয়ার বিধান রয়েছে।’