প্রবেশপত্র সংগ্রহের শেষ দিন শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা বাড়ানো হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে আগামী শুক্রবার রাত ১২টার মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। এর আগে প্রবেশপত্র সংগ্রহের শেষ দিন ছিল গত ৩০ সেপ্টেম্বর।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ কথা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এরই মধ্যে এক লাখ ৯৫ হাজার ৫১৪ জন শিক্ষার্থী প্রবেশপত্র সংগ্রহ করেছেন। বিশ্ববিদ্যালয়ের পাঁচ ইউনিটের ছয় হাজার ৩১টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতি আসনের জন্য লড়বেন গড়ে ৩২ জন শিক্ষার্থী। সূত্র জানায়, দুই লাখ ১১ হাজার ১৭৩ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদনপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু প্রবেশপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত এর মধ্যে ১৫ হাজার ৬৫৯ জনই প্রবেশপত্র সংগ্রহ করতে পারেননি। এসব শিক্ষার্থী আগামী শুক্রবারের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।