প্রবেশপত্রে গরমিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সঞ্চয় পরিদপ্তরে সঞ্চয় অফিসার পদে আবেদন করেছিলেন চট্টগ্রামের প্রার্থী জুটন চন্দ্র শীল। যথারীতি ফেনী জেলায় তাঁর স্থায়ী ঠিকানায় ওই পদে লিখিত পরীক্ষার প্রবেশপত্রের খাম পৌঁছে। খাম খুলে হতবাক জুটন। খামে তাঁর স্থায়ী ঠিকানায় প্রবেশপত্র এসেছে আরেক প্রার্থীর। ওই প্রার্থীর নাম আবু ছায়েদ। বাবার নাম মৃত আফজাল হক।