প্রবেশপত্রের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবেশপত্রের জন্য অতিরিক্ত অর্থ দাবি করায় গতকাল মঙ্গলবার সকালে ঘাটাইলের পাকুটিয়া পাবলিক স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা এক ঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে কর্তৃপক্ষ অতিরিক্ত অর্থ ছাড়া প্রবেশপত্র দিতে রাজি হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা ঘনিয়ে এলেও অতিরিক্ত ৩০০ টাকা ছাড়া প্রবেশপত্র দিতে রাজি না হওয়ায় পরীক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। গতকাল বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা প্রবেশপত্রের দাবিতে সড়ক অবরোধ করে। তারা এক ঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে।পরে পুলিশের উপস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত অর্থ ছাড়া প্রবেশপত্র দিতে রাজি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।