প্রবেশিকা অনুষ্ঠানের মাধ্যমে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবেশিকা অনুষ্ঠানের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা একটি নতুন পৃথিবীতে প্রবেশ করেছ। সাফল্যের পথে তোমাদের যাত্রা শুরু হলো মাত্র।