প্রভাবশালী চিন্তাবিদদের তালিকায় পঞ্চম ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রভাবশালী চিন্তাবিদদের তালিকায় পঞ্চম স্থানে আছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ‘গ্লোবাল থট লিডার ২০১৪’-তে তাঁর নাম ৫ নম্বরে রয়েছে।
বিশ্বের প্রভাবশালী চিন্তাবিদদের ওপর পরিচালিত জরিপের ওপর ভিত্তি করে ‘গ্লোবাল থট লিডার ২০১৪’-তে ১০০ জনের নামের তালিকা করা হয়েছে। জুরিখভিত্তিক গোতলিব দাতভেলার ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্টাডিজ (জিডিআই) এবং এমআইটি স্লোন স্কুলের গবেষক পিটার গ্লুর যৌথভাবে এই জরিপ পরিচালনা করেন।
চিন্তাবিদদের তালিকায় শীর্ষে রয়েছেন পোপ ফ্রান্সিস। দ্বিতীয় স্থানে রয়েছেন ‘পোপ অব দ্য ইন্টারনেট’ খ্যাত টিম বার্নার্স-লি। তৃতীয় স্থানটি লাভ করেছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। চতুর্থ স্থানে আছেন চেক লেখক মিলান কুন্ডেরা।
বিশ্বের চিন্তাবিদদের মধ্যে সবচেয়ে বেশি মানুষের চিন্তাকে যাঁরা প্রভাবিত করেছেন বা যাঁরা নিজেদের চিন্তার সঙ্গে সবচেয়ে বেশি মানুষকে সম্পৃক্ত করেছেন, তাঁরাই তালিকার ওপরের দিকে স্থান পেয়েছেন। বিজ্ঞপ্তি।