প্রভাবশালীদের বাঁধ ভেঙে দিয়েছেন কৃষকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিমপাড় নিলয় খালের নিলয় এলাকায় জোরপূর্বক নির্মাণ করা বাঁধ গত শুক্রবার সকালে ভেঙে দিয়েছেন কৃষকেরা। ভুক্তভোগী কৃষক, স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শতাধিক প্রভাবশালী ব্যক্তি পশ্চিম সাতলা মৎস্য সমিতি-২ গঠন করে ওই খালে বাঁধ দিয়ে গত বছরের জুলাই মাসে পশ্চিম ও পূর্ব সাতলা এলাকার কৃষকদের প্রায় এক হাজার হেক্টর জমি জোরপূর্বক দখল করে শুরু করেন মাছের চাষ।