প্রভাষক নিয়োগ বোর্ড স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগে আজ রোববার অনুষ্ঠেয় প্রভাষক নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ সকাল নয়টায় হিসাববিজ্ঞান বিভাগের তিনটি পদের বিপরীতে প্রভাষক পদে নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু আবেদনকারী কয়েকজন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য কার্ড না পাওয়া ও তাঁদের কার্ডের বিষয়টি নিশ্চিত করে বোর্ড অনুষ্ঠানের বিষয়টি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি লিগ্যাল (আইনি) নোটিশ আসে। পরে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি স্থগিত ঘোষণা করে।