প্রমাণ পেলে মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, ‘পদ্মা সেতু নিয়ে দুর্নীতির ব্যাপারে যে সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর (আবুল হোসেন ও আবুল হাসান) নাম উঠে এসেছে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধেও অভিযোগপত্র দেওয়া হবে। এ ক্ষেত্রে দুদকের ওপর সরকারের তরফ থেকে কোনো চাপ নেই। কয়েক মাসের মধ্যেই পদ্মা সেতুর কাজ শুরু হবে।’ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে ‘দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। চেয়ারম্যান বলেন, সরকার বা দুদকের একার পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব নয়। দুর্নীতি দূর করতে হলে আগে সবার মানসিকতা ঠিক করতে হবে।পৃথিবীর প্রায় সব দেশেই দুর্নীতি রয়েছে উল্লেখ করে গোলাম রহমান বলেন, ‘যখন দুর্নীতির পরিমাণ বেশি হয়ে যায়, তখনই সমস্যার সৃষ্টি হয়। তাই দুর্নীতি নিয়ন্ত্রণে থাকা দরকার। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে দুর্নীতি সীমিত পর্যায়ে নিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব।’জেলা প্রশাসক নূর মোহামঞ্চদ মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বশিরুল্লাহ, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা সুবোধ চন্দ্র চৌধুরী, জেলা আনসার ও ভিডিপির অ্যাডজুট্যান্ট তাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ। মতবিনিময় সভায় জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নানসহ জেলা পর্যায়ের একাধিক কর্মকর্তা তাঁদের কার্যালয়ে দুর্নীতির কথা স্বীকার করেন। তবে পুলিশ সুপার মো. মনিরুজ্জামান তাঁর কার্যালয়ে দুর্নীতি নেই বলে দাবি করেন।