প্রয়াণবার্ষিকীতে সেলিম আল দীনকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরেণ্য নাট্যকার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম আল দীনের সপ্তম প্রয়াণবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা, সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নেতৃত্বে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে একটি স্মরণ শোভাযাত্রা বের হয়। এ সময় উপাচার্য বলেন, গ্রাম থিয়েটার সেলিম আল দীনের অনন্য সৃষ্টি। এর মাধ্যমে তিনি নাটককে তৃণমূল পর্যায়ে নিয়ে গেছেন। এসব কর্মের মধ্য দিয়েই তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি খায়েরুজ্জাহান মিতু, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের কর্মীরা।