প্রয়াত চার প্রতিষ্ঠাতা সদস্যকে স্মরণ করল আসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতিকথা, গান, নাচের মধ্য দিয়ে প্রয়াত চার বিশিষ্টজনকে স্মরণ করল আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তাঁরা হলেন ব্যারিস্টার সালমা সোবহান, বিচারপতি কে এম সোবহান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল খালেক ও সাবেক অ্যাটর্নি জেনারেল আমিনুল হক। এই চারজনই আসকের প্রতিষ্ঠাতা সদস্য।
আসকের উদ্যোগে গতকাল সোমবার রাজধানীর ছায়ানট মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়। বাঁশির সুরে শুরু হয় অনুষ্ঠান। এর পরই নাচ। স্মরণসভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তি ও প্রয়াত চারজনের

আইন ও সালিশ কেন্দ্রের প্রয়াত চার প্রতিষ্ঠাতা সদস্য বিচারপতি কে এম সোবহান, সালমা সোবহান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল খালেক ও আইনজীবী আমিনুল হকের স্মরণসভায় মোমবাতি প্রজ্বালন করা হয়। এ সময়  অর্থনীতিবিদ রেহমান সোবহান (ডান থেকে দ্বিতীয়) ও আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল (পঞ্চম) এবং প্রয়াতদের স্বজনেরা উপস্থিত ছিলেন l ছবি: প্রথম আলো
আইন ও সালিশ কেন্দ্রের প্রয়াত চার প্রতিষ্ঠাতা সদস্য বিচারপতি কে এম সোবহান, সালমা সোবহান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল খালেক ও আইনজীবী আমিনুল হকের স্মরণসভায় মোমবাতি প্রজ্বালন করা হয়। এ সময় অর্থনীতিবিদ রেহমান সোবহান (ডান থেকে দ্বিতীয়) ও আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল (পঞ্চম) এবং প্রয়াতদের স্বজনেরা উপস্থিত ছিলেন l ছবি: প্রথম আলো

পরিবারের সদস্যরা মঞ্চে রাখা ওই চারজনের ছবির সামনে প্রদীপ প্রজ্বালন করেন। প্রয়াতদের জীবনী পাঠ করা হয়।
‘ঝঞ্ঝাঝড় মৃত্যু দুর্বিপাক...’ গানটি যখন পরিবেশন করা হয়, তখন মিলনায়তনে উপস্থিত অনেকেই গলা মেলান। এরপর স্মৃতিকথায় কে এম সোবহানের ছেলে রেহান সোবহান বললেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানবাধিকার ও যুদ্ধাপরাধের বিচারের দাবিতে কাজ করে গেছেন তাঁর বাবা। এমন বাবার সন্তান হিসেবে তিনি গর্ববোধ করেন।
বাংলাদেশ পুলিশের প্রথম মহাপরিদর্শক (আইজিপি) আবদুল খালেকের সহধর্মিণী সেলিনা খালেক বলেন, পুরোনোদের সবাই ভুলে যেতে চায়। কিন্তু আসক সেটা মনে রেখেছে। অগ্রজদের মনে রাখায় আসককে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।
প্রয়াত এই চার বিশিষ্ট ব্যক্তিই মানবাধিকার রক্ষায় কাজ করে গেছেন। আসকের কয়েকজন সদস্যও তাঁদের অগ্রজদের নিয়ে স্মৃতিচারণা করলেন। এ পর্বে আসকের নির্বাহী সদস্য ফসটিনা পেরেরা, সদস্য জেড আই খান পান্না প্রয়াত এই চারজনের কর্মময় জীবনের কথা তুলে ধরেন। সদ্য প্রয়াত গীতিকার গোবিন্দ হালদারের লেখা সাড়াজাগানো গান ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি...’ পরিবেশনাও ছিল অনুষ্ঠানে। স্মৃতিচারণায় সাবেক আইজিপি এনামুল হকও বললেন বিশিষ্ট এই ব্যক্তিদের কথা।
সালমা সোবহানের স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান তাঁর স্মৃতিকথায় এই চারজনের কথাই বিশেষভাবে উল্লেখ করেন। তাঁদের দায়িত্ববোধের বিশেষ গুণের কথা তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এ রকম গুণের মানুষ এখন কমই পাওয়া যাবে। সালমা সোবহানকে এভাবে স্মরণ করায় তিনি তাঁর নিজের ও তাঁদের সন্তানদের পক্ষ থেকে ধন্যবাদ জানান। স্মৃতিকথায় অংশ নিয়ে কিছু ক্ষেত্রে স্পষ্ট অবস্থান না নেওয়ায় আসকের কিছুটা সমালোচনা করেন ব্যারিস্টার সারা হোসেন।
সমাপনী বক্তৃতায় আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল নিজেদের নিয়ে আত্মসমালোচনাকে ইতিবাচক উল্লেখ করে বলেন, তাঁরা ভেবে দেখবেন তাঁরা কোথাও বিচ্যুত বা দূরে সরে যাচ্ছেন কি না।
প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণ করতে গিয়ে সুলতানা কামাল বলেন, যতটা না শোক, তার চেয়ে বেশি অনুপ্রেরণায় তাঁদের স্মরণ করা হচ্ছে।