প্রয়াত সাংসদ স্মরণে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের আওয়ামী লীগের প্রয়াত সাংসদ মুক্তিযোদ্ধা ইসহাক হোসেন তালুকদার স্মরণে তিন দিনের কর্মসূচি সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল হয়। দলের উপজেলা সভাপতি আবদুল হাদী আলমাজী এতে সভাপতিত্ব করেন। পরে দোয়া মাহফিল হয়। বাদ জুমা মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। ৬ অক্টোবর সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।