প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবিধাবঞ্চিত অক্ষম শিশুদের জন্য বিশেষ সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ‘প্রয়াস’কে আর্থিক অনুদান দিয়েছে মিডল্যান্ড ব্যাংক। সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রতিষ্ঠানটিকে এই অনুদান প্রদান করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াসের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ মো. মোস্তাগাউসুর রহমান খানকে আর্থিক অনুদানের চেকটি প্রদান করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। বিজ্ঞপ্তি।