প্রযুক্তি আসক্তি নিয়ে কর্মশালা
স্মার্টফোন, ল্যাপটপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হতাশ কিশোর ও তরুণদের মা-বাবা ও অভিভাবকদের জন্য সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার বিষয় ছিল ‘রেসপনসিভ প্যারেন্টিং’।
ই-কমার্স সাইট ‘প্রিয়শপ ডট’ ও ‘আজকের ডিল’-এর পৃষ্ঠপোষকতায় এই কর্মশালা আয়োজন করে অনলাইন সাইকোলজিক্যাল সাপোর্ট সেন্টার ‘মনের বন্ধু’। মোহাম্মদপুরে উন্নয়ন সংস্থা ডিনেটের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রযুক্তি আসক্ত সন্তানদের মানসিক হতাশা ও দুশ্চিন্তায় সাড়া দেওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে বাবা-মাকে অবহিত করা হয়। কর্মশালা পরিচালনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের মনোবিদ হেলাল উদ্দিন। আলোচনা করেন ডিনেটের গভর্নিং বডির সদস্য সিরাজুল ইসলাম ও তরুণদের স্টার্টআপ-বিষয়ক প্রতিষ্ঠান জাংশনের প্রধান পরিচালন কর্মকর্তা এস এম কামরুদ্দিন। সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার ৩০ জন অভিভাবক এই কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি।