প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরন্তর গবেষণা ও কর্মতৎপরতার মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে কৃষিতে বিপ্লব ঘটাতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। গতকাল শনিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।বাংলাদেশ কৃষিতত্ত্ব সমিতির উদ্বোধন উপলক্ষে ইনস্টিটিউটের বদরুদ্দোজা মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় কৃষি গবেষণা ব্যবস্থাপনার ইমেরিটাস বিজ্ঞানী কাজী এম বদরুদ্দোজা, বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি ডমিনিক বার্জিয়ন, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধি এম জয়নুল আবেদীন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইদুল হক চৌধুরী।খাদ্যমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা-উত্তর সময় থেকেই বাংলাদেশ নানামুখী জলবায়ু বিপর্যয়ের মুখে পড়েছে। ফলে বিভিন্ন সময় দেশের খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। তবে দেশের কৃষি বিজ্ঞানীরা নিরলস গবেষণার মাধ্যমে সহনশীল ফসল উদ্ভাবন করায় সেই ঝুঁকি অনেকাংশে হ্রাস পেয়েছে।এদিকে ‘বাংলাদেশের পরিবর্তিত পরিবেশে কৃষি গবেষণার অগ্রগতি’—এই বিষয়বস্তুকে উপজীব্য করে কৃষিতত্ত্ব সমিতির ১১তম সম্মেলন হয়েছে। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির সভাপতি ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল। দিনব্যাপী এ সম্মেলনে দুই শতাধিক বিজ্ঞানী উপস্থিত ছিলেন। বিরূপ জলবায়ু মোকাবিলা ও রোগবালাইমুক্ত উচ্চ ফলনশীল শস্য উৎপাদন বিষয়ে সম্মেলনে অন্তত ২৭টি প্রবন্ধ উপস্থাপন এবং সেগুলোর ওপর আলোচনা করা হয়।