প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রযুক্তি উৎসব (সিএসই ফেস্ট-২০১৪) আজ শুক্রবার শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের বিভিন্ন পর্বে রয়েছে সেমিনার, বিদায় সংবর্ধনা, নবীনবরণ, গেমিং প্রতিযোগিতা, প্রোগ্রামিং প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অয়োজন। উৎসবটির আহ্বায়ক সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মীর মো. সাক্বী কাওসার। উৎসবের মূল পৃষ্ঠপোষক মুঠোফোন সেবাদাতা কোম্পানি টেলিটক ও সহপৃষ্ঠপোষকতায় রয়েছে একেএস স্টিল, ইস্পাহানি গ্রুপ ও নেসক্যাফে।