প্রযুক্তি গ্রহণে বড় বাধা হচ্ছে অনীহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে জীবনযাত্রার মানোন্নয়নে প্রযুক্তি বড় ধরনের ভূমিকা রাখতে পারে। কিন্তু এ ক্ষেত্রে বড় বাধা হচ্ছে নতুন প্রযুক্তি গ্রহণে অনীহা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে একক বক্তৃতায় যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ মুশফিক মোবারক এসব কথা বলেন। ‘টেকনোলজি অ্যাডপশন ইন ডেভেলপিং কান্ট্রিজ’ শীর্ষক একক বক্তৃতার আয়োজন করে যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।