প্রযুক্তি নতুন বছর নবদিগন্তের উন্মোচন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বলেছেন, প্রযুক্তির আলোয় আলোকিত ভবিষ্যৎ নির্মাণে নতুন বছর নবদিগন্তের উন্মোচন করবে। গতকাল মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবন (বিসিসি) মিলনায়তনে আইসিটি মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলো আয়োজিত নববর্ষ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, ‘বিগত দিনের অর্জন আমাদের আশায় উজ্জীবিত করছে। তথ্যপ্রযুক্তি খাত নতুন কর্মসংস্থানে বিপ্লব সৃষ্টি করবে। নিশ্চিত করবে অর্থনৈতিক মুক্তি। বাস্তবায়ন করবে দিনবদলের সনদ রূপকল্প: ২০২১।’ বিসিসির নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আজিজুর রহমান প্রমুখ। তথ্য বিবরণী।