প্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় প্রাণিসম্পদ সেবা ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে জিলা স্কুল থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি মুক্তিযোদ্ধা সাংসদ আবদুল মালেক। ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সালাম। মেলায় ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির প্রাণীর সমাগম ঘটে।