প্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের সহযোগিতায় গতকাল বুধবার সকাল থেকে উপজেলা চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রযুক্তি মেলা। জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক মো. ফখরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফ উদ্দিন আহমেদ, মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহীন, কৃষক প্রতিনিধি আবুল কাশেম প্রমুখ।