প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে তিন দিনব্যাপী ৩৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামসংলগ্ন শহীদমিনার মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মেলাটি শুরু হয়। জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম।মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ২৫টি স্টল বসেছে।