প্রযুক্তি মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের নারিকেলতলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং চকরিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল রোববার সকালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম মেলার উদ্বোধন করেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজমা বেগম। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম প্রমুখ।