প্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল শনিবার থেকে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল বেলা তিনটায় জেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মিনু শীল। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাইন বিল্লাহ প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি স্টল রয়েছে।