প্রযুক্তি স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অত্যাধুনিক আকাশ যোগাযোগপ্রযুক্তি যন্ত্র বসছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে। ডপলার ভেরি হাই ফ্রিকোয়েন্সি অমনি ডিরেকশনাল রেডিও রেঞ্জ (ডিভিওআর) ও ডিসটেনস মেজারিং ইকুইপমেন্ট (ডিএমই) নামের দুটি যন্ত্র স্থাপন করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায়, আকাশ নিরাপত্তা ও বিমানের নির্বিঘ্ন চলাচলে ওই সব প্রযুক্তি গুরুত্বপূর্ণ। এর আগে বিমানবন্দরের পরিচালনা (অবজারভেশন) টাওয়ার থেকে বিমান চলাচলে নির্দেশনা দেওয়া হচ্ছিল। প্রযুক্তিটি চালু হলে বিমান কত দূরত্বে আছে, কোন গতিপথে রয়েছে, অর্থাৎ আকাশপথ নির্দেশনায় ওই দুই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে পথ প্রদর্শন করবে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এই প্রযুক্তি স্থাপনে অর্থ-সহায়তা দিয়েছে। বিমানবন্দরের কর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।