প্রযুক্তিতে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার দাবি আইডিইবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তি প্রাপ্তি ও ব্যবহারের ক্ষেত্রে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।গতকাল মঙ্গলবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রযুক্তিতে গণমানুষের সম-অধিকার প্রতিষ্ঠার দাবিতে ৮ নভেম্বর দেশব্যাপী গণপ্রকৌশল দিবস ২০১১ পালন করবে আইডিইবি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ। ৮ নভেম্বর আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী।