প্রযুক্তির দিক থেকে দেশ আজ সম্পূর্ণ পরনির্ভরশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশলীদের এক সম্মেলনে বক্তারা বলেছেন, প্রযুক্তির দিক থেকে দেশ আজ সম্পূর্ণ পরনির্ভরশীল হয়ে পড়েছে। এখন শুধু বাইরের জিনিসই কেনা হচ্ছে। অথচ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রযুক্তিগত উন্নয়ন খুব প্রয়োজন।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শুক্রবার সকালে ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ ঢাকা কেন্দ্রের উদ্যোগে এ সম্মেলন হয়। এতে বিভিন্ন স্থান থেকে আসা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ‘অন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সচিব আ ন হ আখতার হোসেন।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং আইইবির সাবেক সভাপতি এম আনোয়ারুল আযিম। বিশেষ অতিথি ছিলেন সাবেক জ্বালানি উপদেষ্টা ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।