প্রযুক্তির নতুন পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া
বগুড়া

আজ নতুন এক পৃথিবীকে খুঁজে পেয়েছে কক্সবাজারের টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা। যে দুনিয়ার খবর তার কাছে এত দিন ছিল ধোঁয়াশাপূর্ণ। আজ আনন্দময় আর জ্ঞানের ভুবনের জৌলুস দেখে বিস্মৃত আয়েশা। সে গল্প নাহয় তার কাছেই শুনি, ‘ইন্টারনেট মানে আগে আমার মা-বাবা বুঝতেন খারাপ কিছু। আমারও ধারণা ছিল একই। এ উৎসবে যোগ দিয়ে আমার সে ধারণা পুরোপুরি উবে গেছে। আমি এখন নিয়মিত ইন্টারনেট ব্যবহার করব।’
এদিকে গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আনিকা সুলতানার গল্পও মিলে যায় আয়েশার সঙ্গে। তবে তার মতে, কলম দিয়ে ভালো-খারাপ দুই ধরনের কথাই লেখা যায়। ইন্টারনেটের ভালো ব্যবহার করেই এগোবে তরুণেরা। তবে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের খুদে শিক্ষার্থী মনোরঞ্জন রায় এসব সংশয়ের তোয়াক্কা করে না। মনোরঞ্জন বলেন, ‘নিজে একটু সচেতন হলেই ইন্টারনেটের বিশাল দুনিয়ায় বিচরণ করা কোনো ব্যাপারই না। আর ইন্টারনেট উৎসবে নিরাপত্তা ও সচেতনতার ওপর যে ভিডিও উপস্থাপনা দেখানো হচ্ছে, তা খুবই শিক্ষণীয়।’
ইন্টারনেট-সুবিধা পাওয়া যে হাতের মুঠোয় গোটা বিশ্বকে পাওয়ার মতোই। আর সে বিশ্বকে সবার কাছে পরিচিত করাতেই তো আই-জেন উৎসব। ফেনীর রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোমিনুল হক যেন সে কথাই বললেন, ‘এখন ইন্টারনেটের যুগ। এ যুগে যারা ইন্টারনেট ব্যবহার জানবে না, তারা পিছিয়ে থাকবে।’ তিনি আরও বলেন, ‘শিশুদের মধ্যে প্রযুক্তি ছড়িয়ে দিতে প্রথম আলো ও গ্রামীণফোন যে উদ্যোগ নিয়েছে, তার প্রভাব দীর্ঘস্থায়ী হবে।’
শেষ হয়েছে আই-জেন প্রাথমিক পর্ব। ইতিমধ্যে ঘোষণাও করা হয়েছে আই-জেন দ্বিতীয় পর্ব শুরুর তারিখ। জেলা পর্যায়ে এ পর্ব শুরু হচ্ছে ২৫ জুন থেকে। সে খবর পৌঁছেও গেছে শিক্ষার্থীদের কাছে। প্রথম পর্বে উত্তীর্ণ ১০ হাজার শিক্ষার্থীকে নিয়েই জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। এভাবে বিভিন্ন অঞ্চল থেকে উত্তীর্ণ চূড়ান্ত ৪০ জনের প্রতিযোগিতা চ্যানেল আইতে একটি রিয়েলিটি শোর মাধ্যমে দেখানো হবে। সর্বশেষ তিনটি দল ফাইনাল গালা ইভেন্টে বিজয়ী হওয়ার জন্য প্রতিযোগিতা করবে। ‘আমি তো অপেক্ষায় আছি দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শেষে কবে জাতীয় পর্যায়ে অংশ নেব! ’ কথাগুলো বলতে গিয়ে আস্থার কমতি ছিল না আজিমপুর বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শারমিন আক্তারের চোখে-মুখে।

প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে লিখেছেন সজীব মিয়া

ঝালকাঠি
ঝালকাঠি
পিরোজপুর
পিরোজপুর
মানিকগঞ্জ
মানিকগঞ্জ