প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার

জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে নিয়মিতই উদ্ভাবিত হচ্ছে নিত্যনতুন প্রযুক্তি। প্রচলিত এক প্রযুক্তি যদি অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলেও হয়তো কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব। দেখাই যাক না, প্রযুক্তির ভিন্ন ব্যবহার কতটা ফলপ্রসূ হয়।
চা ঠান্ডা করার জন্য এসির রিমোট
এসির রিমোট চাপলেই চা ঠান্ডা!
সিদ্দিক সাহেবের ১৭, মবিন ভাইয়ের ১৯, আজাদ ভাই, আপনার চায়ে টেম্পারেচার কত লাগবে?
ভাই, আমার ঠান্ডা লাগসে, এসি ছাইড়েন না!
মাংস গরম করার জন্য আয়রন
দ্রুত মাংস গরম করার জন্য আয়রন ব্যবহার করা যেতে পারে।
কিরে ব্যাটা, মাংস ঠান্ডা দিছস কেন! তোর কি ধারণা যে আমি এইখানে আইসক্রিম দিয়া ভাত খাইতে আসছি!
দেন স্যার, প্লেটটা দেন, ইস্তিরি দিয়া একটা ডলা দিয়া দিই।
ডিম সেদ্ধ করতে বাল্বের হোল্ডার
খুব তাড়াতাড়ি ডিম সেদ্ধ করতে চাইলে বাল্বের হোল্ডারে ডিমটি বসিয়ে সুইচ টিপে দিন।
তোরে কইছি সিদ্ধ ডিম দিতে, তুই দেখি ডিমের কাবাব নিয়া আসছোস!

স্যার, ইউপিএস লাগানো হয় নাই, তাই ভোল্টেজটা একটু বেশি পইড়া গেসিল।
আইসক্রিম শক্ত করার জন্য মুঠোফোন

আইসক্রিমকে মুঠোফোনে ধমকি-ধামকি বা গুমের হুমকি দেওয়া হলে সেটা ভয়ে জমে যেতে পারে।
জুম্মন ভাই, আমার আইসক্রিম তো ঠান্ডা হইতাসে না। দুই ঘণ্টা ধইরা বাসায় কারেন্টও নাই! কী করুম?
ফোনটা একটু আইসক্রিমের কাছে নেন তো! অয় ঠান্ডা হইব না মানে, পুরা এলাকা সুদ্ধা বরফ বানায়া ফালামু।
কলা ছিলে খাওয়ার জন্য পেনসিল কাটার
কলা ছিলার জন্য হাত ব্যবহার না করে একটু বড় দেখে পেনসিল কাটার ব্যবহার করা যেতে পারে।
দূর মিয়া, কী কাটার দিলা, কলার মাথা খালি ভাইঙ্গা যায়! কলা তো ছিলতেই পারতেসি না!
ভাইজান, কলাতেই মনে হয় সমস্যা আছে। ব্লেড নাইলে এনটি কাটার দিয়া দেখেন তো কাজ করে কি না।
বাড়ি রং করার জন্য ক্যামেরা
ক্যামেরা ক্লিক করলেই ছবি, তারপর সেটাতে রং!
ওস্তাদ, অ্যাত্ত বড় বাড়ি রং করবেন কেমনে?
আরে বেকুব, প্রথমে বাড়িটার একটা ছবি তুইল্যা নিমু, এরপর ওই ফটোটায় রং কইরা দিমু।