প্রযুক্তির বাজারে টাচল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেলের ইন্সপায়রন (১৪আর ৫৪২১ মডেল) টাচ ল্যাপটপ এখন প্রযুক্তির বাজারে পাওয়া যাচ্ছে। ইন্টেল থার্ড জেনারেশনের এই ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ডিভিডি ড্রাইভ, এইচডি ওয়েবক্যাম, ল্যান, ব্লুটুথ, স্টেরিও স্পিকারসহ নানা সুবিধা।

সম্পূর্ণ টাচ প্রযুক্তির এই ল্যাপটপে এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। ডেলের অরিজিনাল ক্যারিকেসসহ ল্যাপটপটির দাম পড়বে ৭০ হাজার টাকা।

এদিকে প্রযুক্তির বাজারে আসুসের মেমো প্যাড ট্যাবলেট পিসি এসেছে সম্প্রতি। ট্যাবলেট পিসিতে রয়েছে (এমই১৭২ভি মডল) সাত ইঞ্চির মাল্টি-টাচ ডিসপ্লে। একই সঙ্গে ১০টি আঙুল দিয়ে চালানো যায়। ডিসপ্লেটির পিক্সেল রেজ্যুলেশন ১৭০ পিপিআই। ৩৫৮ গ্রাম ওজনের ট্যাবলেট পিসিটি চলবে অ্যান্ড্রয়েড ৪ দশমিক ১ জেলিবিন মোবাইল অপারেটিং পদ্ধতিতে।

সনিক মাস্টার অডিও প্রযুক্তির এই ট্যাবলেটে শ্রুতিমধুর শব্দসহ মুভি, গেম বা অ্যাপ্লিকেশন চালানো যায়। এ ছাড়া এতে আরও রয়েছে ১ জিবি র‌্যাম, ৮ জিবি ডেটা স্টোরেজ ডিভাইস, ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ভিডিও কলিং ফিচার প্রভৃতি।

রয়েছে সর্বোচ্চ সাত ঘণ্টা পাওয়ার ব্যাকআপের লিথিয়াম-পলিমার ব্যাটারি। ট্যাবলেট পিসিটির দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকা। l নিজস্বপ্রতিবেদক