প্রযুক্তির যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য উদন বাড়ানো সম্ভব: এফএও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি ব্যবস্থাপনা ও কৃষকের মাঠ স্কুলকে (এফএফএস) আরও শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ফসল উৎপাদন ও এতে বৈচিত্র্য উভয়ই বাড়ানো যেতে পারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি দলের সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের তিনটি জেলায় স্থানীয় কৃষি বিশেষজ্ঞ ও কৃষকদের মতবিনিময়ে এ তথ্য উঠে আসে।এফএও দলের প্রধান ও বাংলাদেশে এফএওর প্রতিনিধি অ্যাড স্পাইকার্স এবং সংস্থার রোম সদর দপ্তরের ‘প্ল্যান্ট প্রডাকশন অ্যান্ড প্রটেকশন’ বিভাগের প্রধান পিটার কেনমোর গত বুধ ও বৃহস্পতিবার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর সফর করেন।মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনের সময় ফিল্ড মিশনের প্রধান অ্যাড স্পাইকার্স বলেন, যথাযথ প্রযুক্তি ও এর ব্যবস্থাপনা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ফসল উৎপাদনে বৈচিত্র্য আনতে পারে। এ জন্য শিক্ষা ও গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য বিনিয়োগ প্রয়োজন।রাজশাহীতে স্থানীয় বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে পিটার কেনমোর বলেন, খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ অন্যান্য দেশের মডেল হতে পারে। সেচের পানির অভাবকে উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষকের সবচেয়ে বড় সমস্যা হিসেবে তুলে ধরেন তিনি।