প্রযুক্তিসেবা চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিমান ও আন্তর্জাতিক এভিয়েশন আইটি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান সিটার মধ্যে গতকাল প্রযুক্তিসেবা সংক্রান্ত চুক্তি হয়েছে। এতে ঢাকার পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী বিমানগুলোর যাত্রীরা সিটার ‘এয়ারপোর্ট কানেক্ট চেক-ইন প্ল্যাটফর্ম’-এর সুবিধা পাবে। যাত্রীরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য আগের চেয়ে সঠিক ও দ্রুত জানতে পারবে। এ ছাড়া সিটা দেশের বিমানবন্দরগুলোতে বোর্ডিং পাসে টুডি বারকোড এবং ব্যাগেজ ব্যবস্থাপনায় আরএফআইডির মতো বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করেছে যা যাত্রীসেবার মান আরও বাড়াবে। বিজ্ঞপ্তি