প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তা আট দিন ধরে নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া লিমিটেডের হিসাবরক্ষণ কর্মকর্তা আবু বকর আট দিন ধরে নিখোঁজ। পরিবারের দাবি, তাঁকে অপহরণ করা হয়েছে।
আবু বকরের বাবা আবদুর রহিম আজ শনিবার জানান, গত ২৬ এপ্রিল সকাল ১০টার দিকে মিরপুরের বাসা থেকে অফিসের উদ্দেশে বেরিয়ে যান তাঁর ছেলে। এর পর থেকে তাঁর কোনো খোঁজ নেই। তাঁর স্ত্রী সানজিদা আফরিন স্বামীর মুঠোফোনে যোগাযোগ করে তা বন্ধ পান।
এ ব্যাপারে ২৬ এপ্রিল রাতেই পরিবারের পক্ষ থেকে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।