প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়নসিংহের ত্রিশালে অবস্থিত কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জাকিয়া তালায়াতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে তাঁর স্বামীর শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।গত বুধবার বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।জাকিয়া ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তাঁর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নামাপাড়া বটতলার তারাকান্দি গ্রামে। পারিবারিক সূত্র জানায়, টাঙ্গাইলের মধুপুর উপজেলার ভনানিটেকি গ্রামের সজীব আবেদীনের সঙ্গে ২০১০ সালের ১৯ নভেম্বর জাকিয়ার বিয়ে হয়।বিয়ের পরও সজীবের সঙ্গে এক তরুণীর প্রেম ছিল। এর জেরে জাকিয়া ১৯ জানুয়ারি বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।