প্ররোচনাকারীদের দায়ী করে পুলিশের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাশুড়ি ও দেবরের জ্বালাতন সইতে না পেরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামে দুটি সন্তানসহ এক অন্তঃসত্ত্বা গৃহবধূ নিজ বাড়ির পুকুরে ডুবে আত্মহত্যা করেন। গত ১৭ জুলাই ভোররাতে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার এক মাস সাত দিন পর গত মঙ্গলবার পুলিশ মামলার চার্জশিট দাখিল করেছে।এ ঘটনায় গৃহবধূর বাবার দায়ের করা মামলায় পুলিশ ১৭ জুলাই সন্ধ্যায় স্বামী, শাশুড়িসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে পাঠিয়েছিল।মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে পাওয়া যায় যে দুই সন্তানসহ গৃহবধূর মৃত্যু পানিতে ডুবে হয়েছে। তিনি আরও জানান, তাঁর তদন্তে এটাই মনে হয়েছে যে শাশুড়ি ও দেবরেরা এমনভাবে গৃহবধূকে জ্বালাতন করেছেন যে তিনি বাধ্য হয়ে দুই সন্তানসহ সবার অজান্তে রাতে পুকুরে ডুবে আত্মহত্যা করেছেন।