প্ররোচনার অভিযোগে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মাজেদ ও উপাধ্যক্ষ সফিকুল ইসলামকে আসামি করে মামলা হয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষচন্দ্র পাল বলেন, সোনাগাজীর দারুল নাজাত হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী অর্পিতা এমরানের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওই ছাত্রীর বাবা মো. এমরান হোসেন গত মঙ্গলবার রাতে সোনাগাজী থানায় এ মামলা করেন। অর্পিতার আত্মহত্যার পর থেকে মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষকেরা পলাতক।
আত্মহত্যার পর তার স্বজনেরা অভিযোগ করেন, মাদ্রাসার এক শিক্ষক উত্ত্যক্ত করায় সে আত্মহত্যা করেছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মফিজুল হক বলেন, মাদ্রাসা কয়েক দিনের জন্য বন্ধ ঘোষণা করে আবাসিক ছাত্রীদের নিজ নিজ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।