প্রশংসনীয় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্রের তপ্ত রোদ থেকে বাঁচতে শিক্ষার্থীদের কেউ গাছের ছায়া খুঁজছেন। ক্লাস শেষ হওয়ায় কেউ ব্যস্ত শাটল ট্রেন ধরতে। মঙ্গলবার ভরদুপুর। হঠাৎ করে ২০-২৫ জন শিক্ষার্থীর একটি দল ঝাড়ু হাতে ব্যস্ত হয়ে পড়লেন শহীদ মিনার ও তার আশপাশের জায়গা পরিষ্কার করতে।
মিনারের সঙ্গে লাগোয়া ফোয়ারাটা দিনের পর দিন আবর্জনা জমতে জমতে ভাগাড়ে পরিণত হয়েছে। সেখানেও নেমে পড়ল তাঁদের কয়েকজন। প্রায় আধা ঘণ্টা ধরে তাঁদের চেষ্টায় আবর্জনামুক্ত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ। স্বাধীনতা স্মারক ভাস্কর্য ও তাঁর আশপাশের এলাকাও পরিষ্কার করেন শিক্ষার্থীরা। স্বাধীনতা দিবস উপলক্ষে কয়েকজন শিক্ষার্থীর এমন উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থী ফারিয়া উলফাৎ জানান, জাতীয় দিবস ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধগুলো পরিষ্কারের কোনো উদ্যোগ নেওয়া হয় না। স্মৃতিসৌধ পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন করতেই এ কাজ করা হয়েছে।