প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের কমলাপুর এলাকার শেখ শাহাবুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক গতকাল শনিবার বিদ্যালয়ের ১৩৩ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের পোশাকের কাপড় কিনে দিয়েছেন। নিজের বেতনের টাকায় শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার শিক্ষার্থীদের এ কাপড় কিনেছেন। পাশাপাশি তিনি সব শিক্ষার্থীর পোশাক তৈরির খরচ বহনের ঘোষণাও দিয়েছেন। হাসিনা আক্তার বলেন, বিদ্যালয়ের শিশুদের নতুন পোশাক কেনার সামর্থ্য নেই। আবার বিদ্যালয়টি শহরে স্থাপিত হওয়ায় শিক্ষার্থীরা উপবৃত্তির টাকাও পায় না। বছরের প্রথম দিন যাতে শিশুরা নতুন পোশাক পরে বিদ্যালয়ে আসতে পারে, সে জন্য তিনি এ উদ্যোগ নিয়েছেন।