প্রশংসনীয় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদন উপজেলা সদরের পৌর এলাকার লন্ডনি মার্কেটে তরুণদের সংগঠন হেলপিং সোসাইটির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে ২০১২ সালের এসএসসি (সমমানসহ) পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে এবং সংগঠনের একটি সাধারণ পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান গোলাম আহমঞ্চদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো. ফজলুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আহাদ, সংগঠনের সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক হোসাইন এরশাদ; সদস্য আবদুল আউয়াল, ইনছান মিয়া, রেজাইল করিম প্রমুখ। সংগঠনের সভাপতি তাঁর বক্তব্যে জানান, ১৫৫ জন তরুণ দুই বছর ধরে গরিব ও মেধাবী এবং অসহায় মানুষকে নিজেদের খরচের টাকা বাঁচিয়ে সাহায্য করে আসছেন। এবার তাঁরা ৩৬ জন কৃতী শিক্ষার্থী ও দুজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন।